গাঁজর খাওয়ার গোপন রহস্য জেনে নিন
গাজর খাওয়ার গুনাগুন এবং উপকারিতা
গাজর মিষ্টি যাতে একটি সবজি বা ফল যায় বলেন না কেন । গাজর আমরা কাচা চাবিয়ে খায়, এটি তরকারি রান্না করে খাওয়া যায়, আবার ভাজি করেও খাওয়া যায় । আবার সালাত বানিয়েও খাওয়া যায় । আপনি যেভাবেই খান না কেন এতে অনেক পুষ্টিগুণ রয়েছে ।
এর অনেক গুনাগুন বা উপকারিতা রয়েছে । তাই আপনি এটা যেভাবেই খান না কেন, এর পুষ্টিগুণ সমান অনুপাতে পাবেন । তবে এটি কাঁচা সালাত বানিয়ে খেলে বেশি উপকার পাওয়া যাবে । তাই এর পুষ্টিগুণ পাওয়ার জন্য আমরা নিয়মিত গাজর খেতে পারি ।
পেজ সূচিপত্র ঃ আজ আমরা গাজরের পুষ্টিগুণ বা উপকারিতা নিয়ে যা যা আলোচনা করব তা হল
- গাঁজর কি ?
- গাজরের গুনাগুণ বা উপকারিতা
- গাজর চোখের মহাঔষধ
- হজম শক্তি বৃদ্ধি করে
- হাড়ের রোগ প্রতিরোধে সহায়ক
- ক্যান্সার প্রতিরোধে সহায়ক
- ওজন কমায়
- কোলেস্টেরল কমায়
- চর্বি কমায়
- ত্বকের লাবণ্য বাড়ায়
- ব্যথা ও জ্বালাপোড়া কমায়
- শেষ কথা
গাঁজর কি ?
গাজার খুবই জনপ্রিয় এবং পুষ্টিগুণ সম্পন্ন একটি সবজি । পৃথিবীর বিভিন্ন দেশে
লাল, সাদা, হলদে ইত্যাদি বিভিন্ন বর্ণের গাজর হতে দেখা যায় । তবে আমাদের দেশে
কমলা কালারের গাজর হয়ে জন্মে । এটি মূলত শীতকালের সবজি । বর্তমানে এখন সারা
বছর এই সবজিটি পাওয়া যায় । এটি দেখতে যেমন সুন্দর ও আকর্ষণীয়, ঠিক তেমনি
খেতেও অনেক সুস্বাদু ।
এটি পুষ্টিগুণে সম্পন্ন একটি সবজি । অন্যান্য সবজির তুলনায় গাজরে পুষ্টির
পরিমাণ অনেক বেশি । এটি আপনার বিভিন্ন সমস্যা দূর করে । যেমন কোলেস্টেরল কমায়,
ওজন কমায়, চর্বি কমায় ইত্যাদি । আপনার ত্বকের উজ্জ্বলতাও বাড়িয়ে থাকে ।
গাজর নিজে যেমন সুন্দর, ঠিক তেমনি মানুষের চেহারা উজ্জ্বল করতেও বিশেষ ভূমিকা
রাখে ।
গাজরের গুনাগুন বা উপকারিতা
সবজি হিসেবে গাজরের ব্যবহার ব্যাপক । মাছ-মাংসের সঙ্গে এই গাজর তরকারি হিসেবে
রান্না করে খাওয়া যায় । এটি ভাজি করে খাওয়া যায় । গাজরের হালুয়া অনেক
মানুষের কাছে খুবই প্রিয় একটি খাবার । এটি আমরা কাঁচা এমনিতেই খেতে পারি ।
আবার এই গাজর শসা টমেটোর সঙ্গে মিশিয়ে সালাত বানিয়ে খেতে পারি ।গাজরের রেসিপি
অনেক ।
আপনি বিভিন্নভাবে গাজর খেতে পারেন । কাঁচা খাওয়াই বেশি ভালো । এতে পুষ্টিগুণ
বেশি পরিমাণে পাওয়া যায় । এটি শীতকালীন সবজি । তাই শীতকালে সস্তা দামে পাওয়া
যায় । কিন্তু বছরের অন্যান্য সময় এটি চড়া দামে কিনতে হয় । এর উপকারিতা অনেক
। প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে । তাই এর ভিটামিন পেতে আপনি নিয়মিত গাজর খেতে
পারেন ।
এর ক্ষতিকর দিক নেই বললেই চলে । গাজর বেশি খেলে পেটের সমস্যা দেখা দেয় । যেমন
বদহজম বা পেট ফাঁপা ইত্যাদি হতে পারে । তাই পরিমাণ মতো খেলেই ভালো । অর্থাৎ খুব
বেশি বা অতিরিক্ত খেলে এই সমস্যাটা দেখা দেয় ।
গাজর চোখের মহাঔষধ
গাজরের আকর্ষণীয় বর্ণের মধ্যে রয়েছে এর ঔষুধি গুন । গাজরের বিটাক্যারোটিন
নিজে নিজেই ভিটামিন এ তে রূপান্তরিত হয় । যা দেহের জন্য খুবই উপকারী ।
বিটাক্যারাটিন আমাদের দেহের ভিতর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রেটিনল বা
ভিটামিন এ, তে রূপান্তরিত হয় । আর ভিটামিন এ আমাদের দৃষ্টি শক্তি স্বাভাবিক
রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।
আমাদের দেশে প্রতি বছর ৩০ থেকে ৪০ হাজার শিশু অন্ধ হয়ে যায় ভিটামিন এ এর
অভাবে । সাধারণত ৫ মাস থেকে পাঁচ বছর বয়সের শিশুরাদের চোখের সমস্যা হয় ।
প্রতিবছর প্রায় ৫ লাখ শিশু রাতকানা রোগে আক্রান্ত হয় । তাই শিশুকে প্রতিদিন
ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে । গাজর ক্যারোটিনের রাজা যা ভিটামিন এ এর
উৎস । তাই শিশুদের প্রতিদিন অন্তত মৌসুমের সময় গাজর খাওয়ানো উচিত
।
হজম শক্তি বৃদ্ধি করে
গাজরের অনেক গুনাগুন রয়েছে যা বলে শেষ করা সম্ভব নয় । গাজরের যতগুলো গুনাগুন
রয়েছে তার মধ্যে একটি হচ্ছে হজম শক্তি বৃদ্ধি করে । গাজর খেলে আমাদের শরীরের
হজম শক্তি বৃদ্ধি পায় । অর্থাৎ খাবার তাড়াতাড়ি হজম করতে পারে । তাই হজম
শক্তি বৃদ্ধি করার জন্য আমাদের প্রতিদিন অল্প পরিমাণে হলেও গাজর খাওয়া উচিত
।
গাজর বা গাজরের রস আমাদের লিভারের হজম বাড়ায় । যার ফলে হজম শক্তি বৃদ্ধি পায়
। তাই বুঝতেই পারছেন গাজর আমাদের হজম শক্তি বৃদ্ধিতে কতটা গুরুত্বপূর্ণ
কার্যকারিতা পালন করে । তাই গাজরের এই গুনাগুন বা উপকার পাওয়ার জন্য আমরা
নিয়মিত গাজর খেতে পারি । সেটা কাঁচা হিসেবেও খেতে পারেন, আবার সালাত বানিয়েও
খেতে পারেন ।
হাড়ের রোগ প্রতিরোধে সহায়ক
গাজরের যে সকল গুনাবলী রয়েছে তার মধ্যে আরেকটি হচ্ছে হাড়ের রোগ প্রতিরোধে
সহায়ক । অর্থাৎ আমাদের হাড় ভালো বা মজবুত বা সচল রাখতে সহায়ক ভূমিকা পালন
করে । তাই বুঝতেই পারছেন গাজরের কতটা গুরুত্ব রয়েছে আমাদের হাড় মজবুত রাখার
ক্ষেত্রে । তাই আমাদের হাড় মজবুত রাখার জন্য আমরা নিয়মিত গাজর খেতে পারি
।
বর্তমানে হাড় ক্ষয় এই সমস্যাটা খুবই ব্যাপক আকার ধারণ করেছে । বর্তমানে কম
বয়সী মানুষের এখন হাড় ক্ষয় হয়ে যাচ্ছে । তাই এ সমস্যা থেকে মুক্তি পাওয়ার
জন্য আমরা নিয়মিত গাজর খেতে পারি । গাজর বিভিন্নভাবে খাওয়া যায় । আপনার যেভাবে
ইচ্ছা আপনি খেতে পারেন । তবে আমার মনে হয় কাঁচা খেলে বেশি উপকার পাওয়া যাবে
।
ক্যান্সার প্রতিরোধে সহায়ক
বর্তমানে ক্যান্সার খুবই মহামারী এবং মারাত্মক একটি ব্যাধি । এখন পর্যন্ত এই
রোগের ওষুধ পাওয়া যায় যায় নি । তাই বর্তমানে ক্যান্সার খুবই ভয়াবহ একটি অসুখ
। একবার অসুখ হলে এখান থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন । আর গাজর এই ক্যান্সার
প্রতিরোধে সহায়ক হিসেবে কাজ করে । অর্থাৎ নিয়মিত গাজর খেলে এই রোগ থেকে আমরা
বাঁচতে পারি অর্থাৎ এই রোগটি হবে না ।
গাজরে রয়েছে ভিটামিন ই যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক । তাই গাজর ক্যান্সার
প্রতিরোধে সহায়ক । গাজরে বিদ্যমান বিটা ক্যারোটিন আমাদের ত্বককে
সূর্যের অতি বেগুনি রশির হাত থেকে সুরক্ষা করে । এমনকি ক্যান্সার থেকে
রক্ষা করে । তাই বুঝতেই পারছেন গাজরের গুরুত্ব কতটা বেশি । এর গুনাগুন কতটা
শক্তিশালী । তাই আমরা নিয়মিত গাজর খাওয়ার চেষ্টা করবো ।
ওজন কমায়
গাজর থেকে আমরা যে সকল উপকার বা সুবিধা পাই, তার মধ্যে আরেকটি হচ্ছে গাজর খেলে
আমাদের ওজন কমে । গাজরে ক্যালরির পরিমাণ খুবই কম । যার কারণে ওজন বৃদ্ধিতে বাধা
সৃষ্টি করে । অর্থাৎ আমরা নিয়মিত যদি গাজর খায়, তাহলে আমাদের ওজন কমবে ।
বর্তমানে মোটা মানুষের সংখ্যা বেশি । আর দিন দিন মানুষের ওজন বৃদ্ধি পাচ্ছে ।
আরও পড়ুন ঃ গাজর কিভাবে শরীরের কোলেস্টেরল কমায় ?
ওজন বৃদ্ধি পেলে সেখান থেকে নানা ধরনের অসুখ শরীরে বাসা বাঁধছে । তাই এই সকলের
মূল কারণ হচ্ছে ওজন বৃদ্ধি । ওজন বাড়ার সাথে সাথে শরীরে বিভিন্ন সমস্যা দেখা
দিচ্ছে । তাই এ সকল সমস্যা থেকে বাঁচার জন্য আমরা প্রতিদিন বা নিয়মিত করে গাজর
খেতে পারি । এতে আমাদের শরীরের ওজন কমে যাবে বা বৃদ্ধি পাবে না ।
কোলেস্টেরল কমায়
গাজরে পটাশিয়াম রয়েছে, যা আমাদের শরীরের কোলেস্টেরল কমাতে সাহায্য করে । তাই
বুঝতেই পারছেন গাজর কতটা গুরুত্বপূর্ণ । কোলেস্টেরল শরীরের জন্য খুবই খারাপ একটি
জিনিস । এই কোলেস্টেরল বেশি হলে, শরীরে নানা সমস্যা দেখা দেয় বা নানা
রোগ বালাই বাসা বাঁধে । তাই এই কোলেস্টেরল থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা
নিয়মিত গাজর খেতে পারি ।
বর্তমানে বিভিন্ন ধরনের অসুখ তৈরি হচ্ছে । অর্থাৎ শরীরে কোলেস্টেরল বেশি হলে দেখা
যাচ্ছে, অনেক খারাপ ধরনের অসুখ তৈরি হচ্ছে যার ওষুধ পাওয়া যায়নি । তাই
কোলেস্টেরল যেন না বাড়ে সেজন্য আমাদেরকে শরীরের যত্ন নিতে হবে । তাই আমরা আগে
থেকেই সে সকল খাবার খাবো যা খেলে কোলেস্টেরল বাড়বে না ।
চর্বি কমায়
আমাদের শরীরে চর্বি আরেকটি খারাপ জিনিস । যে শরীরে চর্বি বেশি সে শরীরে অসুখও
অনেক বেশি । এখন বর্তমানে মানুষের শরীরে প্রচুর চর্বি । আর এই চর্বি থেকে
বিভিন্ন অসুখ-বিসুখ বাসা বাধছে । তাই আমাদের শরীরে চর্বি যত কম থাকবে তত ভালো ।
যে সকল খাবার খেলে চর্বি কম হবে আমাদেরকে সেই সকল খাবার খাওয়ার চেষ্টা করতে হবে
।
যে সকল খাবার খেলে চর্বি কমবে, সে সকল খাবারের মধ্যে একটি হল গাজর । এই গাজর খেলে
আমাদের শরীরের চর্বি কাটে অর্থাৎ চর্বি কমে । তাই আমাদের শরীরের চর্বি কমানোর
জন্য, আমরা নিয়মিত গাজর খেতে পারি । গাজর আমাদের চর্বি কমানোর মাধ্যমে আমাদের
শরীরের রোগ বালাই কমানোর চেষ্টা করে । তাই আমরা নিয়মিত গাজর খাব ।
ত্বকের লাবণ্য বাড়ায়
গাজর ত্বকের লাবণ্য বাড়াতে বা উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে থাকে । গাজর নিজে
যেমন দেখতে সুন্দর, ঠিক তেমনি মানুষকে উজ্জ্বল বা সুন্দর করতে সহায়তা করে থাকে ।
বিভিন্ন দেশে বিভিন্ন কালারের গাজর জন্মে থাকে । যেমন সাদা, লাল, হলুদ ইত্যাদি ।
কিন্তু আমাদের দেশে গাজর কমলা কালারের জন্মে । এটি দেখতে অনেক সুন্দর লাগে । আর
এই গাজর খেলে আমাদের উজ্জ্বলতা অনেক বেড়ে যায় ।
আমাদের ত্বকে যেমন উজ্জ্বল বাড়ায়, ঠিক তেমনি আমাদের ত্বকের সুরক্ষাও করে । তাই
গাজর খেলে বিভিন্নভাবে উপকৃত হওয়া যায় । আর এসব উপকারিতা পাওয়ার জন্য আমাদেরকে
নিয়মিত গাজর খেতে হবে । তবেই এই উপকারিতা গুলো পাওয়া যাবে । গাজর খেলে ত্বকের
আদ্রতা বজায় থাকে এবং বয়সের ছাপ পড়তে দেয় না । অর্থাৎ সহজে আপনার বয়স বাড়বে
না ।
ব্যথা ও জ্বালাপোড়া কমায়
বয়স জনিত ব্যথা বেদনা বা জ্বালাপোড়া কমাতে গাজরের রস অনেক কার্যকর । অর্থাৎ
আপনি যদি নিয়মিত গাজর খান, তাহলে আপনার শরীরের বয়স জনিত ব্যথা-বেদনা ভালো হয়ে
যাবে এবং আপনার শরীর যদি জ্বালাপোড়া করে, সে জ্বালা করাও ভালো হয়ে যাবে
। তাই এ সকল সমস্যা থেকে দূরে থাকতে আপনি নিয়মিত গাজরের সালাত করে খেতে
পারেন ।
গাজরের অনেক গুনাগুন রয়েছে । আর তার মধ্যে ব্যথা ও জ্বালাপোড়া কমানো আরেকটি গুণ
। তাই গাজর থেকে এই সুবিধা গুলো আমরা পেতে পারি । তাই এই সকল সুবিধা পাওয়ার
জন্য আমাদেরকে নিয়মিত গাজর খেতে হবে বা মাঝে মধ্যে খাওয়ার চেষ্টা করতে হবে ।
এতে করে আমাদের শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে ।
শেষ কথা
গাজরে প্রচুর পরিমাণ বিটা ক্যারাটিন, ফাইবার ও আন্টিঅক্সিডেন্ট রয়েছে, যার কারণে
হজম শক্তি উন্নত করে, রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
করে । এছাড়াও গাজর খেলে আমাদের ত্বক সুন্দর থাকে এবং প্রাণবন্ত থাকে । এছাড়াও
গাজর খেলে হৃদরোগের ঝুঁকি কমায় । তাই বুঝতেই পারছেন গাজরের কতগুলো গুনাগুণ
রয়েছে ।
তাই এ সকল সমস্যা থেকে দূরে থাকতে এবং এই সুবিধা গুলো পাওয়ার জন্য আমরা নিয়মিত
গাজর খেতে পারি । আর্টিকেলটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন । কোন ভুল ত্রুটি হলে
মাফ করবেন । সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন । সবাইকে অনেক ধন্যবাদ ।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url